মানিকগঞ্জে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের বেসরকারি ক্লিনিকে ভাগিয়ে নেওয়া দালাল চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪।
তাদের প্রত্যেককে ৩ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ মাসুদ আলী শাহরিয়ার। এসময় র্যাব-৪, সিপিসি-৩ মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান সহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের মাঝে ৮ জন মহিলা এবং ৪ জন পুরুষ।
দীর্ঘদিন ধরে এ দালাল চক্রের সদস্যরা মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আগত রোগীদের প্রলুব্ধ করে বেসরকারি ক্লিনিকে নিয়ে যেতেন। ফলে প্রতারিত হতো সেবা নিতে আসা রোগীরা।
পড়ুন- যুক্তরাষ্ট্র থেকে লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে
দেখুন- জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১২৬ ডলার ছাড়িয়েছে


