বিজ্ঞাপন

মানিকগঞ্জে আলোচিত আতিকা হত্যা মামলায় পাল্টা অভিযোগে গ্রেফতার দুই

মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকায় শিশু আতিকা হত্যার অভিযোগ ঘিরে গণপিটুনি দিয়ে দুইজনকে হত্যা ও একজন গুরুতর আহত করে উত্তেজিত জনতা। এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে গ্রেফতারকৃত দের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করেন পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন নিহত আতিকার চাচা আলমাস হোসেন এবং ফুপু ঝর্ণা বেগম।

পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল বিকেলে বনপারিল এলাকায় ৭ বছরের শিশু আতিকা আক্তার নিখোঁজ হয়। এ ঘটনায় সন্দেহে নাঈম হোসেনকে এলাকাবাসী আটক করে আনলে তার দেওয়া তথ্য মতে ওই দিন রাত ৯টার দিকে শিশুটির মরদেহ পাশের ভুট্টা খেত থেকে উদ্ধার হলে উত্তেজিত জনতা নাঈমসহ তার পরিবারের সদস্যদের ডেকে নিয়ে আসে। পরে নাঈমের বাবা পান্নু মিয়া, ভাই নাজমুল ও চাচা ফজলুর রহমান বাবুকে বেধরক মারধর করে।

খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করলে পান্নু মিয়া ও ফজলুর রহমান বাবুকে মৃত এবং নাজমুলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, পান্নু মিয়া ও ফজলুর রহমান বাবুকে হত্যা এবং নাজমুলকে গুরুতর আহত করার অভিযোগে নিহত পান্নু মিয়া স্ত্রী নার্গিস থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন