বিজ্ঞাপন

মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলসহ ঢাকায় আসছেন ব্রেন্ডান লিঞ্চ

মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলসহ তিন দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) ব্রেন্ডান লিঞ্চ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ মে) থেকে শুরু হওয়া এই সফরে প্রতিনিধিদলটি দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং নীতিগত সমন্বয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবে।

সফরের প্রথম দিন সকালে সচিবালয়ে বাণিজ্য সচিব (চলতি দায়িত্ব) ও অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খানের সঙ্গে বৈঠক করবেন ব্রেন্ডান লিঞ্চ। বৈঠকে দুই দেশের বাণিজ্য-সম্পর্কিত বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ঢাকায় অবস্থানকালে মার্কিন প্রতিনিধি দলের আরও ব্যস্ত কর্মসূচি রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকের পর তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়েও পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে।

পড়ুন: ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে: ট্রাম্প

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন