বিজ্ঞাপন

চরফ্যাশনে পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে হামলায় গর্ভবতী নারীসহ ৩জন আহত

পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গর্ভবর্তী নারীসহ ৩জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে গত বৃহস্পতিবার বেলা ১১টায় এ হামলার ঘটনা ঘটে বলে ভুক্তভোগী ইব্রাহিম খলিল মুন্সি অভিযোগ করেন।

বিজ্ঞাপন

আহতরা হলেন,ইব্রাহিম খলিল (৪০) সালমা বেগম (২৮) ও আরজু বেগম (৩৫)। ইব্রাহিম খলিল বলেন, আমাদের বাড়ি সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় আমাদের দীর্ঘবছরের ভোগদখলিয় জমিসহ পুকুরে মাছ চাষ করছি। প্রতিপক্ষ কামাল মেম্বারের নেতৃত্বে আব্বাস ফরাজি, নুরুদ্দিন ও নাসির, রুবেল ও হারুনসহ অন্তত ১২জন একত্রিত হয়ে আমাদের জমিজমা ও পুকুর দখল করে মাছ ছাড়তে চেষ্টা করে। এসময় আমি আমার পরিবারের নারী সদস্যরা বাঁধা দিলে আমাকে ও আমার গর্ভবতী স্ত্রী এবং বড় ভাইয়ের স্ত্রীকে দা সেনি এবং লাঠিসোঁটা দিয়ে কামাল মেম্বারসহ তার সঙ্গে আসা লোকজন আমাদের এলোপাতাড়ি মারধর কিল ঘুশি মেরে রক্তাক্ত জখম করে। এসময় আমাদের ডাক চিৎকারে আমাদের স্বজনরা এসে আমাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের ভর্তি করে।

ইব্রাহিম খলিল আরও বলেন আমাদের ওই জমিটি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা চলমান থাকলেও তা অমান্য করে প্রতিপক্ষ গ্রুপটি আমাদের জীবন শেষ করে দিবে বলেও হুমকিধামকি দিচ্ছে। অভিযুক্ত কামাল বলেন এই জমির মালিকানা নিয়ে আমাদের কাগজপত্র রয়েছে। হামলার অভিযোগ অসত্য। শশশিভূষণ থানার অফিসার ইনচার্জ ফিরোজ আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন : আজ জুলাই শহীদদের স্মরণ সভায় থাকবেন প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন