বিজ্ঞাপন

মা থাপ্পড় দেওয়ায় কিশোরীর আত্মহত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের সাথে অভিমান করে তাইয়্যেবা (১৪) নামে এক কিশোরী ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

রোববার রাতে পৌর সভার পীর বাড়ি এলাকা থেকে মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। তাইয়্যেবা নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের উজ্জ্বল মিয়ার মেয়ে। তারা পীর বাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলে তাইয়্যেরা বাড়ির সামনে সহপাঠীদের সাথে খেলাধূলা করছিলো। এসময় সহপাঠী কয়েকজনের সাথে কথা তার কাটাকাটি হয়। সে বাসায় এসে মায়ের কাছে বিষয়টি জানায়। তার মা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করলে রাগ দেখায় তাইয়্যেবা। এসময় মা তাকে থাপ্পড় দেয়। এতে তাইয়্যেবা অভিমান করে বাসার বেলকনিতে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে৷ প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পড়ুন-খাল পুনঃখনন কর্মসূচির উদ্বােধন করলেন প্রধানমন্ত্রী

দেখুন- ‘জিয়াউর রহমানের সাথে খাল কাটার স্মৃতি জানালেন তারেক রহমানকে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন