রাঙামাটির মানিকছড়িতে একটি পিকআপ ভ্যান উল্টে দুই নারীসহ মোট চারজন নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) ভোরে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি সেনাক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মেঘরানী চাকমা, শান্তনা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা।
জানা গেছে, রাঙামাটি থেকে কুতুকছড়ি বাজারে যাওয়ার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনায় ঘটে। এতে পিকআপে থাকা তিনজন নিহত হন।
এ ছাড়া দুর্ঘটনায় দুজন পুরুষ ও এক নারী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে চট্টগ্রাম পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল পিকআপটি। মানিকছড়ি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে পিকআপ চালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় শোভা চাকমা নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পড়ুন: আজ বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ : মূল্যায়ন প্রতিবেদনে যা আছে
আর/


