বিজ্ঞাপন

মেডিকেল বিভাগকে উন্নত প্রশিক্ষণে বিদেশে পাঠাবে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে আছে মেডিকেল বিভাগও। দেশের ঘরোয়া থেকে জাতীয় দলের সকল ক্রিকেটারদের ইনজুরি নিয়ে কাজ করে মেডিকেল বিভাগ। ক্রিকেটারদের নিবিড়ভাবে সেবা দিয়ে থাকেন ফিজিও-ডাক্তাররা। এবার এসব ডাক্তার-ফিজিও-ট্রেনারদের দেশের বাইরে উন্নত প্রশিক্ষণের জন্য পাঠানোর পরিকল্পনা করছে বিসিবি।

যদিও কোনো কিছু এখনো নিশ্চিত করে জানা যায়নি।

মঞ্জুরুল বলছিলেন, ‘সভাপতি (আমিনুল ইসলাম বুলবুল) দেশে আসলে তারপর এ বিষয় সিদ্ধান্ত হবে। আমরা তো এটার প্রপোজাল অনেক আগেই দিয়েছিলাম। কয়েকটি দেশের মধ্যে যেমন কাতার, মালয়েশিয়া বা ব্যাংকক এদের সাথে আমরা চেষ্টা করব। কাতারেরটা অনেক বেশি ভালো হবে। যদি কাতারকে আমরা এরেঞ্জ করতে পারি, ওরা এসে আমাদের এখানে সাপোর্ট দেবে। আমরা ওখানে যাব, এখন সবকিছু আসলে বোর্ডের ওপর নির্ভর করবে।’

বিসিবির মেডিকেল বিভাগে সর্বমোট ১৫ জন স্থায়ী সদস্য রয়েছেন, যার মধ্যে দুইজন ডাক্তার এবং ফিজিওথেরাপিস্ট/ট্রেইনার অন্তর্ভুক্ত। এ ছাড়া অস্থায়ী সদস্যরাও টিমের সঙ্গে কাজ করে থাকেন।

বিজ্ঞাপন

পড়ুন: পাকিস্তান সিরিজে প্রায় ৩ কোটি টাকার টিকিট বিক্রি বিসিবির

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন