বিজ্ঞাপন

মেহেরপুরের বেতবাড়িয়া এসএসসি কেন্দ্রে এক ছাত্রী বহিষ্কার, ৩ কক্ষ পরিদর্শককে অব্যাহতি

মেহেরপুরের বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় নকলের অপরাধে এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে দায়িত্বে অবহেলার দায়ে কক্ষ পরিদর্শক তিন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে প্রশাসন।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার দুপুরে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এই বহিষ্কারাদেশ দেন ওই কেন্দ্রের ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত মেহেরপুর জেলা প্রশাসনের সরকারি কমিশনার ফারুকুল ইসলাম।

জানা গেছে, পরীক্ষা কেন্দ্র সিসিটিভি ক্যামেরায় মনিটরিং করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওই ছাত্রীর কাগজপত্রের ফাইলের মধ্যে নকলের নমুনা পেয়ে ছুটে যান তিনি। ছাত্রীর কাছে নকল পেয়ে সাথে সাথেই বহিষ্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঐ পরীক্ষাকক্ষে দায়িত্ব পালনকারী তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসান বসরী ও মিলন হোসেন এবং জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিলা নাসরিনকে অব্যাহতি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পরিষ্কার ও অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

পড়ুন : মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন