বিজ্ঞাপন

মেহেরপুরে মসজিদের অর্থ আত্মসাৎ ও মাটি বিক্রির অভিযোগে বিক্ষোভ

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর চালতলাপাড়া জামে মসজিদের অর্থ আত্মসাৎ ও মসজিদের জমির মাটি অবৈধভাবে বিক্রির অভিযোগে কাজী হাবিবুর ইসলাম বাবলুর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে আশরাফপুর চালতলাপাড়া জামে মসজিদের কমিটির সদস্য ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কাজী হাবিবুর ইসলাম বাবলু দীর্ঘদিন ধরে মসজিদের অর্থ আত্মসাৎ করে আসছেন। একই সঙ্গে তিনি মসজিদের জমির মাটি অবৈধভাবে বিক্রি করেছেন বলেও দাবি করেন তারা।

বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পদ নিয়ে এমন অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

পড়ুন:জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় বাংলাদেশের

দেখুন:আগুনে যেসব ক্ষতি হলো পিজি হাসপাতালের | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন