১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ৩০ দফা দাবি সম্বলিত বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বিকেল ৫টায় শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ জাকিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মােঃ এনামুল হকের নেতৃত্বে শহরের স্টেশন রোড, বাহাদুর বাজার ও লিলির মোড় এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।
৩০ দফা দাবির মধ্যে হলো-
- ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে, অবিলম্বে সর্বজনীন জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা এবং খাতভিত্তিক ন্যূনতম মজুরি মানদণ্ড নির্ধারণ করতে হবে,
- সরকারি ও বেসরকারি খাতের মধ্যে মজুরি বৈষম্য কমানোর কার্যকর উদ্যোগ গ্রহণ করা এবং মজুরি কাঠামোর সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আইনি সুরক্ষা এবং পেশাগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে,
- গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করতে হবে, পাটকলসহ বন্ধকৃত সকল শিল্পপ্রতিষ্ঠান ও কল-কারখানা অবিলম্বে চালু করতে হবে, চাল-ডাল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য শ্রমজীবী মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধসহ শ্রমিকদের নিয়োগপত্র প্রদান করতে হবে লাইসেন্স প্রদান ও নবায়ন প্রক্রিয়া সহজ করতে হবে ইত্যাদি উল্লেখযোগ্য।
- কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে এবং সরকারি-বেসরকারিভাবে কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করতে হবে।
- বন্ধকৃত সার কারখানা চালু করা এবং সার, বীজ ও কীটনাশকের মূল্য কমাতে হবে।
এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখার সভাপতি প্রকৌশলী রাশেদুল ইসলাম রিপন, শ্রমিক নেতা মোঃ বেলাল হোসেন, মোঃ লুৎফর রহমান, নয়ন, বাবু, সুজনসহ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা ও শহর শাখার অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পড়ুন- রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু


