বিজ্ঞাপন

যখন আয়নাঘরের কথা বলি, তখন ফেসবুকে সাইবার বুলিংয়ের শিকার হতে হয় : তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আমি যখন আয়নাঘরের কথা বলি, তখন ফেসবুকে আমাকে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়।

আজ রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের মুক্তিযোদ্ধা হলে জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনের তৃতীয় সেশনে তাজুল ইসলাম এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, যারা গুমের শিকার হয়েছেন, সেখান থেকে যারা বেঁচে ফিরেছেন, তাদের সবার এবং তাদের পরিবারের আলাদা দুঃখের কাহিনী আছে। কিন্তু সেগুলো সেভাবে প্রচার হয়নি।

তাজুল ইসলাম আরও বলেন, আমি যখন আয়নাঘরের কথা বলি, তখন ফেসবুকে আমাকে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়। বিগত সরকারের সময়ের হাজার হাজার গুমের ঘটনার বিচার করতে হবে। যদি বিচার না হয়, তাহলে বর্তমানরা একইপথে পা বাড়ানোর সাহস পাবে। ফলে অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ভার্চুয়াল আদালতের কার্যক্রম স্থগিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন