বিজ্ঞাপন

‘যুক্তরাষ্ট্রের প্রশ্রয়ে নিজের প্রকৃত চেহারা দেখাচ্ছে পাকিস্তান’

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির সম্প্রতি যুক্তরাষ্ট্রে সম্ভাব্য পরমাণু অস্ত্র হামলার যে হুমকি দিয়েছেন, তার নিন্দা জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সোমবার এক বিবৃতিতে নয়াদিল্লিতে আসীন কেন্দ্রীয় সরকার বলেছে, যুক্তরাষ্ট্রের প্রশ্রয়ে নিজের প্রকৃত চেহারা দেখাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী।

পাকিস্তানকে একটি ‘দায়িত্বহীন পরমাণু অস্ত্রসমৃদ্ধ’ দেশ উল্লেখ করে ভারতের কেন্দ্রীয় সরকারের বিবৃতিতে বলা হয়েছে, “পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের সম্প্রতিক মন্তব্যে এটা আরও একবার স্পষ্ট হলো যে পাকিস্তান একটি দায়িত্বহীন পরমাণু অস্ত্রসমৃদ্ধ রাষ্ট্র। পরমাণু অস্ত্রের অধিকারী হতে হলে যে দায়িত্বশীলতা একটি রাষ্ট্রের থাকতে হয়— পাকিস্তানের তা নেই।”

“তার বক্তব্যে আরও একটি ব্যাপার স্পষ্ট হয়েছে এবং তা হলো, যখনই যুক্তরাষ্ট্র প্রশ্রয় দেয়— তখনই তারা নিজেদের প্রকৃত রং বা চেহারা দেখানো আরম্ভ করে।”

“পাকিস্তানে যে গণতন্ত্রের অস্তিত্ব নেই—অসীম মুনিরের সাম্প্রতিক বক্তব্য তার প্রমাণ। সামরিক বাহিনী পুরো দেশকে নিয়ন্ত্রণ করে।”

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টিনোম)-এর আমন্ত্রণে কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। সম্প্রতি সেখানে ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তাহলে (পরমাণু অস্ত্র হামলার মাধ্যমে) অর্ধেক বিশ্ব ধসিয়ে দেবে সেনাবাহিনী।

“আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি যে আমরা ধ্বংস হচ্ছি, তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে নিয়ে যাব”, অনুষ্ঠানে বলেছেন ফিল্ড মার্শাল মুনির।

গত এপ্রিলে ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের পেহেলগামে জঙ্গি হামলা এবং ২৬ জন ভারতীয় পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে সরাসরি দায়ী করে ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সিন্ধু নদের ওপর বাঁধ নির্মাণ করা হবে।

ফ্লোরিডার অনুষ্ঠানে এর জবাবে পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন, “আমরা বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। যখন বানানো শেষ হবে; ১০টি ক্ষেপণাস্ত্র মেরে সেটি ধ্বংস করে দেবো। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়, আর আমাদের ক্ষেপণাস্ত্রের কোনও অভাব নেই, আলহামদুল্লিাহ।”

বিজ্ঞাপন

পড়ুন: ভারতের বাঁধ নির্মাণ শেষে ১০টি মিসাইল ছুঁড়বো: পাক সেনাপ্রধান

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন