যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার আট দিন পর এক বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে নিখোঁজ থাকা অপর শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির এখনো কোনো সন্ধান মেলেনি; তাকে উদ্ধারে তল্লাশি অব্যাহত রয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) স্থানীয় সংবাদমাধ্যম টাম্পা বে ২৮ নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে।
নিহত শিক্ষার্থীর নাম জামিল আহমেদ লিমন (২৭)। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।
গ্রেপ্তার হওয়া হিশাম আবুঘরবেহ (২৬) নিহত জামিল আহমেদের রুমমেট ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সকালে হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজের নিচ থেকে জামিলের দেহাবশেষ উদ্ধার করা হয়।
পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ আজ
আর/


