বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে নিহত ২ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দেশে ফেরাতে উদ্যোগ

যুক্তরাষ্ট্রে সহপাঠীর হাতে নির্মমভাবে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিন মঙ্গলবার (২৮ এপ্রিল) জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবুর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

লিখিত উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ওই দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর পর থেকেই ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। তারা নিহতদের শোকাহত পরিবার, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। আইনি প্রক্রিয়ার পাশাপাশি মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সরকারের বিশেষ তদারকিতে রয়েছে।”

তিনি আরও বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে দূতাবাসগুলোকে শুধু দাফতরিক প্রতিষ্ঠান নয়, বরং প্রবাসীদের আস্থার কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

ড. খলিলুর রহমান জানান, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় অবস্থানরত বাংলাদেশিদের উদ্ধার, নিরাপদ আশ্রয় ও প্রত্যাবাসনের জন্য কনস্যুলার সহায়তা জোরদার করা হয়েছে। পাশাপাশি বিশ্বের যেকোনো দেশে বাংলাদেশিদের ওপর সহিংসতা বা নিরাপত্তা ঝুঁকির ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নিতে দূতাবাসগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

পড়ুন: বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে এক নতুন অধ্যায়ে বাংলাদেশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন