বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অনিশ্চয়তা, তেলের দাম আবার বাড়ল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার অগ্রগতি না হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। আলোচনায় অগ্রগতি না হওয়া এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা অচল হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। সপ্তাহান্তে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফার যুদ্ধবিরতি আলোচনা ভেঙে যাওয়ার পর রোববার (২৬ এপ্রিল) ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়ে যায়।

পরে সামান্য কমলেও দুপুরে তেলের বৈশ্বিক মানদণ্ড ব্রেন্টের দাম দাঁড়ায় ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৯৯ ডলার। তবে এ অচলাবস্থার প্রভাব এশিয়ার শেয়ারবাজারে তেমন পড়েনি। সোমবার (২৭ এপ্রিল) সকালে জাপানের নিক্কেই ২২৫ সূচক ০.৯ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ১.৫ শতাংশ বেড়ে লেনদেন শুরু করে।

পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা আবারও স্থবির হয়ে পড়ায় সোমবার এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে।

বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৬ দশমিক ৪০ ডলার।

ব্রেন্ট ক্রুডের দাম গত সপ্তাহে ট্রাম্প যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেয়ার পর থেকে ১০ শতাংশের বেশি বেড়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ইরান যদি আলোচনা করতে চায়, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে: ট্রাম্প

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন