বিজ্ঞাপন

যুদ্ধবিরতির পর ৭৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলা থেমে থাকেনি। বেড়েই চলেছে নিহতের সংখ্যা।

বিজ্ঞাপন

সোমবারও (২০ এপ্রিল) গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় আরও পাঁচ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আলজাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় একটি পুলিশ চেকপয়েন্টে কামানের গোলা ছুড়ে ইসরায়েলি বাহিনী। এ হামলায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এছাড়া মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে ড্রোন হামলায় একজন এবং উত্তর গাজা সিটির জেইতুন পাড়ার একটি মোড়ে হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, গত বছরের অক্টোবরে ইসরায়েল একটি যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হওয়ার কথা থাকলেও বাস্তবে গাজাবাসীর ওপর হামলা বন্ধ হয়নি। চুক্তির পর থেকে এ পর্যন্ত পুরো গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে মোট ৭৮০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

পড়ুন: নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন