নরসিংদীর রায়পুরায় ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রায়পুরা সরকারি কলেজ মাঠে বন্ধু ফেডারেশন ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, “মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন অত্যন্ত ক্রীড়াপ্রেমিক। খেলাধুলার প্রতি তাঁর গভীর ভালোবাসা ছিল। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে হবে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধও গড়ে ওঠে।
আয়োজকরা জানান, মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতি ধরে রাখা এবং স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় খেলোয়াড় ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, আয়োজক কমিটির সদস্য, খেলোয়াড় এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
পড়ুন: ট্রেনে নারী কোচ: খসড়া আইনে স্থান-সংখ্যা অস্পষ্ট, বাস্তবায়ন নিয়ে সংশয়
আর/


