২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল রণবীর সিংহের। দেখতে দেখতে ক্যারিয়ারের ১৫ বছর পার করে ফেলেছেন তিনি। কখনো রোমান্টিক হিরো, কখনো খলনায়ক, আবার কখনো কৌতুকাভিনেতা সব রূপেই দর্শকদের মুগ্ধ করেছেন এই অভিনেতা।
সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবিতে ‘হামজ়া’ চরিত্রে তার অভিনয় নতুন করে প্রশংসিত হচ্ছে সব মহলে। তবে এই জাত অভিনেতার গড়ে ওঠার নেপথ্যে যার বড় অবদান রয়েছে, তিনি আর কেউ নন; বর্তমান সময়ের শক্তিশালী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি।
খুব কম মানুষই জানেন, রণবীর যখন বলিউডে প্রথম পা রাখেন, তখন তাকে অভিনয়ের খুঁটিনাটি শিখিয়ে প্রস্তুত করার দায়িত্ব ছিল নওয়াজের কাঁধে। ন্যাশনাল স্কুল অফ ড্রামার (এনএসডি) প্রাক্তনী নওয়াজউদ্দিন তখন বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করার লড়াই চালাচ্ছিলেন। সে সময় রণবীরের প্রথম ছবি ‘ব্যান্ড বাজা বারাত’-এর জন্য তাকে প্রশিক্ষণ দিয়েছিলেন নওয়াজ।
পড়ুন: তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: বিমানবন্দর সড়কে গাড়ি নেই, সাধারণ যাত্রীদের ভোগান্তি
আর/


