বিজ্ঞাপন

রাজারহাটে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, দ্রুত সমাধান চান এলাকাবাসী ‎

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে দ্বন্দ্ব বিরাজ করছে। উপজেলার চাকিরপশার ইউনিয়নের বাজেমুজরাই গ্রামে বসতবাড়ির প্রবেশপথ দখলের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার।তবে অভিযুক্তের দাবী মুল সড়কে পাশে বাড়ি থেকেও রাস্তা বন্ধের ওজুহাত দিয়ে মামলা দিয়ে আমাদের হয়রানী করা হচ্ছে।

‎ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক রাস্তার একটি অংশ দখল করে নিয়েছেন। এতে করে তাদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ঘটনাটি গত ২০২৪ সালের মে মাসে ঘটলেও, এ বিষয়ে মামলা দায়েরের পরও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি তারা।

‎ভুক্তভোগীদের দাবি, ন্যায়বিচার না পেয়ে উল্টো অভিযুক্তদের পক্ষ থেকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দেওয়া হচ্ছে, যা তাদেরকে আরও আতঙ্কিত করে তুলেছে।

‎তবে অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, নিজেদের জমি পুনরুদ্ধার করতে গিয়েই এ বিরোধের সৃষ্টি হয়েছে।

‎এ ঘটনায় কুড়িগ্রাম জজ আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। দ্রুত সুষ্ঠু সমাধান চান ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন

‎পড়ুন : ‎কুড়িগ্রামে চলাচলের রাস্তা কেটে পুকুর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন