বিজ্ঞাপন

মানিকগঞ্জে বস্তায় আদা চাষে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করেছে ব্র্যাক

প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন এবং বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বস্তায় আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি।

রোববার (৩ মে) দুপুর ৩টায় ব্র্যাকের মানিকগঞ্জ সদর এলাকা কার্যালয়ে এ প্রশিক্ষণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে মোট ১০০ বস্তা, মাটি, সার ও আদার বীজ বিতরণ করা হয় এবং পরবর্তীতে মোট ৫০০ বস্তা বিতরণ করা হবে বলে জানা যায়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বস্তায় আদা চাষের আধুনিক পদ্ধতি, পরিচর্যা ও ফলন বৃদ্ধির কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের রিজিওনাল ম্যানেজার (দাবি) নাজমুল ইসলাম, ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মো. শফিকুল ইসলাম, ব্র্যাক মানিকগঞ্জ অঞ্চলের রিজিওনাল অ্যাকাউন্টস ম্যানেজার কবির আহমেদ এবং মানিকগঞ্জ সদর এলাকার ব্যবস্থাপক (দাবি) মরজিনা আক্তার।

এসময় বক্তারা বলেন, বস্তায় আদা চাষ একটি লাভজনক উদ্যোগ, যা স্বল্প জায়গায় সহজেই করা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ ও সহায়তা প্রান্তিক জনগোষ্ঠীর আয় বৃদ্ধি ও স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

পড়ুন : মিরসরাইয়ে ৩০ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ভোগান্তিতে ১০ হাজার পরিবার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন