বিজ্ঞাপন

অধ্যক্ষের কক্ষে মারামারির ঘটনায় সেই শিক্ষিকাও বরখাস্ত

বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মারামারির ঘটনায় জড়িত শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল। তিনি রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি ডিগ্রি কলেজের শিক্ষক।

আজ রবিবার দুপুরে কলেজে শিক্ষকদের সঙ্গে আলোচনা শেষে রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জমান এ তথ্য জানিয়েছেন।

আছাদুজ্জমান জানান, কলেজ জাতীয়করণ হলেও প্রদর্শক আলেয়া খাতুন হীরা এমপিওভুক্তির অধীনেই আছেন।

তদন্তের স্বার্থে তদন্ত সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার পুরো বিষয়টি সবার কাছ থেকে লিখিতভাবে বিষয়টি জানতে চাওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষের কক্ষে এ মারামারি ঘটনা ঘটে। এ ঘটনার ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ওই শিক্ষিকাকে বিএনপির এক কর্মীকে থাপ্পড় মারতে দেখা গেছে।

বিজ্ঞাপন

পড়ুন : পেশাদার খুনি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ জামায়াতের এমপির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন