নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে ফারিহা (১২) ও টুম্পা (৮) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহত ফারিহা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাফিন নগর এলাকার দ্বীন ইসলামের মেয়ে ও টুম্পা একই এলাকার মাসুদ মিয়ার মেয়ে। তারা উভয়ে সোনাবো এলাকার আলাউদ্দিন ও মমিন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুর আনুমানিক দেড়টার দিকে সোনাবো এলাকার মতিন মিয়াদের পুকুরের পাশে খেলাধুলা করছিল শিশু ফারিয়া ও টুম্পা। এক পর্যায়ে তারা পুকুরের কিনারায় গেলে অসাবধানতায় সাঁতার না জানায় পানিতে ডুবে যায়৷ পরে স্থানীয় কয়েকজন দেখতে পেলে তারা পুকুর নেমে শিশু ফারিহা ও টুম্পার মরদেহ উদ্ধার করেন।
দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার এবং এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

