বিজ্ঞাপন

রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) পরিবর্তনের পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে

নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা দীর্ঘদিন ধরে যন্ত্রাংশ ও জনবল সংকটে স্থবির হয়ে পড়েছিল। কোচ ও ওয়াগন মেরামতের কাজ প্রায় থমকে গিয়েছিল। চুরি ও অপচয়ের অভিযোগও উঠেছিল বারবার।

বিজ্ঞাপন

এই অচলাবস্থা কাটিয়ে উঠতে শুরু করেছে কারখানাটি। বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নুর মোহাম্মদ দায়িত্ব নেওয়ার পর থেকেই সৈয়দপুর রেলওয়ে কারখানাকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মচাঞ্চল্য।

তাঁর নেতৃত্বে কারখানার চাকা আবার সচল হয়েছে। রেলের কোচ ও ওয়াগন মেরামতের কাজে এসেছে গতি। দীর্ঘদিনের জমে থাকা কাজগুলো একে একে শেষ হচ্ছে। একই সাথে কঠোর নজরদারিতে চুরি ও অপচয় রোধে নেওয়া হয়েছে কার্যকর পদক্ষেপ।

স্থানীয় শ্রমিক ও কর্মকর্তারা বলছেন, সঠিক দিকনির্দেশনা ও জবাবদিহিতা থাকলে এই কারখানা রেলওয়ের মেরুদণ্ড হিসেবে কাজ করতে পারে। সৈয়দপুর রেলওয়ে কারখানার শুধু উত্তরাঞ্চলের নয়, বরং পুরো বাংলাদেশ রেলওয়ের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলেই সবার প্রত্যাশা।

পড়ুন- শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হবেন সাবেক আইজিপি: চিফ প্রসিকিউটর

দেখুন- নদীভাঙন রোধে যে পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন