বিজ্ঞাপন

রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার (২৫ এপ্রিল) রোমে অবস্থিত (বাংলাদেশ দূতাবাস) বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে অধ্যাপক ইউনূস বর্তমানে ইতালিতে অবস্থান করছেন।  শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকান সিটিতে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। শুক্রবার প্রধান উপদেষ্টা কাতার থেকে রোমে যান।

রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন প্রধান উপদেষ্টার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন