বিজ্ঞাপন

রোহিত-কোহলির ব্যাটে জিতলো ভারত

অস্ট্রেলিয়া সিরিজের আগে রোহিত শর্মা ও বিরাট কোহলির ওয়ানডে ভবিষ্যতের পেছনে একটা প্রশ্নবোধক চিহ্ন দাঁড়িয়েছিল। তারা কি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত টিকবেন! প্রথম ম্যাচে দুজনই ব্যর্থ হওয়ার পর সেই আলোচনার পালে আরও হাওয়া লাগে। রোহিত দ্বিতীয় ম্যাচে রান পান, কিন্তু কোহলি সেই ব্যর্থতার বৃত্তেই ছিলেন। আজ তৃতীয় ওয়ানডেতে দুজনই রান পেয়েছেন। রোহিত করেছেন সেঞ্চুরি, কোহলি ফিফটি। তাতে ভারতও জিতেছে।

সিডনিতে আজ হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে অস্ট্রেলিয়ার ২৩৬ রানের জবাবে রোহিত করেছেন অপরাজিত ১২১। ভারত ১১.৩ ওভার হাতে রেখে জিতেছে ৯ উইকেটে। অজিদের সংগ্রহটা আরও বেশি হলে টাচে থাকা কোহলিও হয়তো তিন অঙ্কের দেখাটা পেয়ে যেতেন। ৮১ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন তিনি। প্রথম দুই ম্যাচেই ডাক মেরেছিলেন।

ভারত অধিনায়ক শুভমান গিল ২৬ বলে করেন ২৪ রান করে আউট হওয়ার পর রোহিত-কোহলির মধ্যে ১৬৮ রানের জুটি জয়। তারা ম্যাচ জিতলেও তিন ম্যাচের সিরিজ অস্ট্রেলিয়া জিতেছে ২-১ ব্যবধানে। রোহিত ম্যাচসেরা হয়েছেন, ২০২ রান করে হয়েছেন সিরিজসেরাও।

কোহলি এই ম্যাচে খেলতে নেমেছিলেন ওয়ানডেতে ১৪ হাজার ১৭৬ রান নিয়ে। ৭৪ রানের ইনিংস দিয়ে কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলে ওয়ানডের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক বনে যান তিনি। ৩০৫ ম্যাচে কোহলির রান ১৪ হাজার ২৫০, ৪০৪ ম্যাচে সাঙ্গাকারা করন ১৪ হাজার ২৩৪। ১৮ হাজার ৪২৬ রান নিয়ে শীর্ষে রয়েছেন শচীন টেন্ডুলকার।

ভারতের জয়ের মঞ্চটা প্রস্তুত করে দিয়ে গিয়েছিলেন হার্শিত রানা। ৩৯ রানে তার ৪ উইকেটের বিনিময়ে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ২০ বল বাকি থাকতে। স্বাগতিকরা শেষ ৫টি উইকেট হারিয়েছে ৪৭ রানের মধ্যে। ট্রাভিস হেড ও মিচেল মার্শের মধ্যে হয়েছিলো ৬১ রানের উদ্বোধনী জুটি। হেডকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন মোহাম্মদ সিরাজ। ৪১ রান করা মার্শকে অক্ষর প্যাটেল ও ম্যাথিউ শর্টকে ওয়াশিংটন সুন্দর ফেরানোর পর হার্শিত রানা প্রথম শিকার করেন আলেক্স ক্যারির উইকেট।

রানার পরের শিকার হন মিচেল ওয়েন, কুপার কনোলি ও জশ হ্যাজেলউড। দলীয় ১৯৫ রানে আউট হওয়া ম্যাট র‌্যানশ করে সর্বোচ্চ ৫৬ রান। ভারতের হয়ে ২টি উইকেট পান সুন্দর।

বিজ্ঞাপন

পড়ুন : ভারতে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার শ্লীলতাহানির শিকার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন