২৬/০২/২০২৬, ৮:১১ পূর্বাহ্ণ
18.8 C
Dhaka
২৬/০২/২০২৬, ৮:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে, নীলফামারীতে ইসি মাছউদ

একটি প্রেক্ষাপটে লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে দাবি করে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, যে অস্ত্রগুলো এখনও উদ্ধার হয়নি তা নির্বাচনে সার্বিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে না। পাশাপাশি নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ভাবে মনিটরিং করা হচ্ছে।

বিজ্ঞাপন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নীলফামারী সরকারি কলেজের হল রুমে ভোট গ্রহণকারী প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।


সম্প্রতি উদ্ধার হওয়া পোস্টাল ব্যালট উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, পোস্টাল ব্যালট সিস্টেম নতুন তাই এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। তবে এ বিষয়ে কাউকে এক বিন্দু ছাড় দেয়া হবে না।


তিনি জানান, এবার নির্বাচনে স্বচ্ছতা শতভাগ বজায় রাখতে যা যা করণীয় আমরা তাই করছি। ভোট গ্রহণ যারা নিবেন তাদের সেভাবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কোন অনিয়ম করার সুযোগ নেই। আমরা এ বিষয়ে কঠোর।


নীলফামারী জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপিরচালক সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির বক্তব্য রাখেন।

পড়ুন- দিনাজপুরে ডিআইএসটি’র শিক্ষকদের পাঁচ দিনব্যাপী “সাইন ল্যাঙ্গুয়েজ” প্রশিক্ষণ

দেখুন- জাতিসংঘের অধীনে হাদি হ-ত্যা-র তদন্তের দাবি ইনকিলাব মঞ্চের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন