বিজ্ঞাপন

লোডশেডিং: বিটিআরসি কার্যালয়ে জরুরি বৈঠক আজ

চলমান জ্বালানি সংকট ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের প্রেক্ষাপটে দেশের টেলিযোগাযোগ সেবা সচল রাখতে জরুরি তৎপরতা শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে জ্বালানি সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ নিতে আজ একটি যৌথ সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বর্তমানে জ্বালানি তেলের ঘাটতি এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে টেলিকম টাওয়ার ও নেটওয়ার্ক সার্ভারগুলো ব্যাহত হচ্ছে। ফলে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবায় বিঘ্ন সৃষ্টি হয়ে গ্রাহকসেবায় নেতিবাচক প্রভাব পড়ছে।

ইতোমধ্যে মোবাইল নেটওয়ার্ক অপারেটর (এমএনও) এবং টাওয়ার অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বিটিআরসি সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে।

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব দেশের টেলিযোগাযোগ খাতেও পড়ায় মোবাইল নেটওয়ার্ক, ডাটা সেন্টার ও কোর নেটওয়ার্ক সচল রাখতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে এ বিষয়ে প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হবে।

সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), মোবাইল অপারেটর, এনটিটিএন ও টাওয়ার কোম্পানির শীর্ষ নির্বাহী এবং অ্যামটবের প্রতিনিধিরা অংশ নেবেন।

পড়ুন: সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন