ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্রের বাছাই প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত সময়সূচি অনুযায়ী, দুই দিনব্যাপী এ কার্যক্রম চলবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬-এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (২২ এপ্রিল) বেলা ২টা থেকে এবং বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামের (বেজমেন্ট-২) এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
ইসি জানিয়েছে, সুষ্ঠু ও স্বচ্ছভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করতে বাছাইকালে প্রার্থী নিজে ছাড়াও তাদের প্রস্তাবক ও সমর্থক উপস্থিত থাকতে পারবেন।
পড়ুন: ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, থাকবে নৌ অবরোধ
আর/


