বিজ্ঞাপন

ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক বসালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আমদানিকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আরোপকৃত শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

আজ বুধবার (৪ জুন) থেকেই এই আদেশ কার্যকর হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মার্কিন প্রেসিডেন্ট এই সিদ্ধান্তকে আমেরিকার জাতীয় নিরাপত্তা এবং শিল্পের ভিত্তি রক্ষার জন্য অপরিহার্য বলে বর্ণনা করেছেন।

অবশ্য নতুন এই শুল্ক থেকে যুক্তরাজ্যকে আপাতত বাইরে রাখা হয়েছে।

এর আগে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপরে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এখন সেই শুল্ক দ্বিগুণ করা হলো। তার এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম বলছে, নতুন শুল্ককাঠামো সংক্রান্ত নির্বাহী আদেশ স্বাক্ষর করার পর ট্রাম্প বলেন, “আমার মতে, যে দেশগুলো এতো দিন আমেরিকায় কম দামে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম পাঠিয়ে লাভ করত, এই বর্ধিত শুল্ক কার্যকর হলে তাদের মোকাবিলা সম্ভব হবে।”

মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটানিক জানান, বর্তমানে আমেরিকার ইস্পাত এবং অ্যালুমিনিয়াম খাতের অবস্থা বিশ্লেষণ করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্পও সেই কথাই জানিয়েছেন।

এখন থেকে বিশ্বের বেশিরভাগ দেশকেই আমেরিকায় ইস্পাত-অ্যালুমিনিয়াম রপ্তানি করতে ৫০ শতাংশ হারে শুল্ক দিতে হবে। তবে সেই তালিকা থেকে আপাতত বাদ থাকছে ব্রিটেন। তাদের সঙ্গে বাণিজ্যচুক্তি অনেকটাই অগ্রসর হয়েছে। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।

এই চলমান আলোচনার কারণেই ব্রিটেনের জন্য ইস্পাত-অ্যালুমিনিয়াম আমদানি শুল্ক ২৫ শতাংশই রাখা হয়েছে। আগামী ৯ জুলাইয়ের মধ্যে বাণিজ্যচুক্তির বিষয়টি যদি চূড়ান্ত না হয়, তবে অন্যান্য দেশের মতোই ব্রিটেনকেও ৫০ শতাংশ হারে শুল্ক দিতে হবে।

এনএ/

দেখুন: ডলারে ৪০০ শতাংশ পর্যন্ত লাভ করেছে ৬ ব্যাংক 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন