বিজ্ঞাপন

শনিবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল শনিবার এক রাষ্ট্রীয় সফরে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার (১ মে ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর হতে যাচ্ছে। 

দিনের কর্মসূচি অনুযায়ী, সফরের শুরুতেই প্রধানমন্ত্রী হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনী ঘাটে একটি কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে সিলেট সিটি করপোরেশন কর্তৃক শহরের জলাবদ্ধতা নিরসনে গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং একটি সুধী সমাবেশে বক্তব্য দেবেন।

দুপুরের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে যাবেন। সেখানে তিনি বাইশা নদী পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করবেন। বিকেলের দিকে প্রধানমন্ত্রী সিলেট জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করবেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই বিশেষ উদ্যোগে অংশ নেওয়া শেষে তিনি জেলা শিল্পকলা একাডেমিতে একটি সভায় যোগদান করবেন। সকল আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নয়াপল্টনে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন তারেক রহমান



বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন