যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। দুই দেশের মধ্যে দ্রুত কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কমে যাওয়ায় অপরিশোধিত তেলের দাম বেড়েছে। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
মঙ্গলবার (৪ আগস্ট) আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৩৯ ডলারে পৌঁছেছে। এর আগে টানা দরপতনের কারণে ব্রেন্টের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ৬১ সেন্ট বা ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৯৫ ডলারে উঠেছে। আগের লেনদেনে ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশের বেশি কমে প্রায় এক সপ্তাহের সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছিল।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের টানাপোড়েন আন্তর্জাতিক তেলের বাজারে নতুন করে অস্থিরতা সৃষ্টি করেছে। সম্ভাব্য সরবরাহ ঝুঁকির আশঙ্কায় বিনিয়োগকারীরা আবারও তেল কেনার দিকে ঝুঁকছেন।
পড়ুন: সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার-উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
আর/


