শরীয়তপুরের নড়িয়ায় সুরেশ্বর দরবার শরীফের ভক্ত জয়নাল সরদার হত্যার ঘটনায় পীর শাহীন নূরীকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে উপজেলার সুরেশ্বর দরবার শরীফ এলাকার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত বছরের ২৪ অক্টোবর নড়িয়ার আটপাড়া এলাকার একটি ডোবা থেকে সুরেশ্বর দরবার শরীফের পীর সাইয়্যেদ শাহীন নূরীর ভক্ত জয়নাল সরদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার থেকে মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। তদন্তে শাহীন নূরীর হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সত্যতা মেলে। পরে বুধবার ভোররাতে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ধর্ষণ, অস্ত্র, হত্যাসহ একাদিক মামলা রয়েছে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, তদন্তে শাহীন নূরীর জড়িত থাকার প্রমাণ মেলে। তার বাড়ি থেকে গাড়িতে করে মরদেহটি ফেলে আসা হয়। তাই ভোরে তাকে এরেস্ট করা হয়।
তিনি আর জানান, আটককৃত শাহীন এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
পড়ুন- অসহায়দের আস্থার ঠিকানা চট্টগ্রামের ডিসি জাহিদ


