বিজ্ঞাপন
বিজ্ঞাপন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আশা এনজিওর মাঠকর্মী নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল-জামালপুর-ময়মনসিংহ সড়কের উপজেলার চাটিপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ঘাটাইল উপজেলার বাসিন্দা। তিনি আশা এনজিওর মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় এবং পুলিশ সূত্র জানায়, শহিদুল কালিহাতী পৌরসভার সালেংকা এলাকা থেকে চাটিপাড়া আশা অফিসের দিকে যাচ্ছিলেন৷ এসময় যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত শহিদুল ইসলামকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : সীতাকুণ্ডে আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা, ৯ দিন পর চমেকে মৃত্যু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন