বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশ ব্যাপী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা ও পথসভার আজ ১০ম দিন। বৃহস্পতিবার (১০ জুলাই) এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পদযাত্রা ও পথসভা করেন মাগুরায়। বেলা ১২ টায় শহরের ভায়না মোড়ে নেতারা এসে পৌছান।
গতকাল এনসিপির নেতারা ঝিনাইদহে পদযাত্রা ও পথসভা করেছেন। ইতিমধ্য এনসিপির এই কর্মসুচি খুলনা বিভাগে চারটি জেলায় সম্পন্ন হয়ে আজ মাগুরায় অনুষ্ঠিত হয়েছে।
এনসিপির প্রতিষ্ঠালগ্ন থেকেই মাগুরা জেলায় কোন কমিটি গঠন হয়নি। তাই এখানে এনসিপির নেতৃবৃন্দকে অর্ভ্যাথনা জানাতে উপস্থিত ছিল গনঅভ্যুথানে অংশ নেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা জেলার শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। এসময় তিনি সংক্ষিপ্ত এক বক্তব্যে বলেন, মাগুরাতে দ্রুত সময়ে মধ্যেই সাংগঠনিক বিস্তার লাভ করবে এবং দূর্নীতি চাদাবাজি মুক্ত মাগুরা গড়ে তুলতে হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে দলমত নির্বিশেষে আপনারা কাউকেই ছাড় দিবেন না।
তিনি আরও বলেন, একটি নতুন বাংলাদেশ গড়তে তুলতে হবে। বৈষম্যহীন, গণতান্ত্রিক, চাদাবাজি- সন্ত্রাস ও দূনীতিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। মাগুরায় যে দশজন শহীদ হয়েছেন তাদের রক্তের মর্যাদা আমাদের সবাইকে দিতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম, এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দেশজুড়ে এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি পালন করছে, যা শুরু হয়েছে ১লা জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে।
পড়ুন: নওগাঁয় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন
দেখুন: পটুয়াখালী পৌরসভা নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ
ইম/


