নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন কাজ প্রকাশ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন কাজটি প্রকাশ করেছেন নায়ক নিজেই।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে ৩ মিনিট ১৯ সেকেন্ডের কাজটি প্রকাশ করেন শাকিব। যেখানে জমকালো আয়োজনে শাকিব খানসহ দর্শক মাতিয়েছেন বিশ্বের ৬টি দেশের শিল্পীরা।
ক্যাপশনে শাকিব খান লেখেন, আমার দেশ আমার গর্ব, ‘জয়ধ্বনি’ দিয়ে করবো তার উদ্যাপন!
প্রকাশ করা ভিডিওতে দেখা যাচ্ছে, ‘শহর থেকে গ্রামে, নিজের দেশের নামে, সবাই জয়ধ্বনি তোলো’- এমনই গানে উৎসবমুখর আয়োজনে মিউজিকের তালে নাচের ঝড় তুলেছেন শাকিব। নায়কের সঙ্গে রয়েছেন অন্য দেশের শিল্পীরাও।
জানা যায়, বিগ বাজেটের এ কোলাবোরেশনে অংশ নিয়েছে সর্বমোট ৬টি দেশ। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, তুরস্ক এবং থাইল্যান্ড।
বিশাল এ প্রজেক্টের কেন্দ্রীয় মুখ হিসেবে হাজির হয়েছেন শাকিব খান এবং পুরো ভিশন বাস্তবায়নের পেছনে কাজ করেছেন নির্মাতা আদনান আল রাজীব।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

