বিজ্ঞাপন

এফডিসিতে রামদা হাতে শাকিব খানকে খোঁজা যুবক গ্রেপ্তার

গত শনিবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এক যুবক রামদা হাতে এফডিসিতে প্রবেশ করে শাকিব খানের খোঁজ করতে থাকেন।

বিজ্ঞাপন

তার চিৎকার-চেঁচামেচি ও ভাঙচুর দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যান। পরিস্থিতি বেগতিক হলে পুলিশকে খবর দেওয়া হয় এবং পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আসলাম হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, যুবকটি শাকিব খানের নাম ধরে চিৎকার করছিল। তিনি দাবি করেন, তার বাড়ি জামালপুর এবং তিনি গলুই সিনেমার শুটিংয়ে কাজ করেছিলেন কিন্তু তার বেতন পাননি। সে কারণেই তিনি পাওনা টাকা আদায় করতে এসেছেন।

নির্মাতা গাজী মাহবুব জানান, তারা তখন এফডিসিতে ছিলেন এবং আচমকা হইচই শুনে বাইরে এসে দেখেন যুবকটি রামদা হাতে ভাঙচুর করছেন। তারা পরিস্থিতি শান্ত রাখতে চেষ্টা করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে যুবকটিকে আটক করে।

এই ঘটনায় এফডিসি কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করেছে এবং রোববার (১ জুন) অভিযুক্ত মানিক মিয়াকে আদালতে তোলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে যুবকটি মানসিক ভারসাম্যহীন।

এনএ/

দেখুন: মাত্র দুই বিয়ে করেছেন!একি বললেন শাকিব খান?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন