বিজ্ঞাপন

শাহবাগ থানায় হামলার পর যা বললেন এ বি জুবায়ের

রাজধানীর শাহবাগ থানার ভেতরে হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরসহ কয়েকজন শিক্ষার্থী। ঘটনার পর নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জুবায়ের লেখেন, “বেঁচে আছি এখনো।”

ঘটনার বর্ণনায় তিনি জানান, একটি ভুয়া স্ক্রিনশটকে কেন্দ্র করে এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটে। তাকে সহায়তা করতে গেলে আরও কয়েকজন শিক্ষার্থীকে আটকে রাখা হয়। এ সময় সূর্যসেন হল সংসদের সদস্য আলভিকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

জুবায়ের আরও বলেন, শিক্ষার্থীদের সহায়তায় ডাকসুর কয়েকজন প্রতিনিধি ঘটনাস্থলে যান। তবে থানায় প্রবেশের সময় গেটের কাছেই তাদের ওপর হামলা চালানো হয়। এতে তিনি নিজে এবং সঙ্গে থাকা অন্যরা আহত হন বলে উল্লেখ করেন।

তিনি জানান, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং শরীরজুড়ে ব্যথা অনুভব করছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন