বিজ্ঞাপন

শাহ্‌ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা

বাংলাদেশের ফুটবলে পা রেখেই সাড়া ফেলে দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরী। গণমাধ্যম থেকে শুরু করে সর্বস্তরের মানুষের চোখ এখন এই তারকার দিকে। সে কারণে বিভিন্ন বাণিজ্যিক কোম্পানির কাছেও হামজার চাহিদা এখন তুঙ্গে। সেই ধারাবাহিকতায় এবার শাহ্‌ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তিনি।

সম্প্রতি এক চুক্তির মাধ্যমে শাহ্‌ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন হামজা। এক বিবৃতিতে শাহ্‌ সিমেন্ট জানিয়েছে এই তথ্য।

শাহ্‌ সিমেন্টের সঙ্গে যুক্ত হওয়ার প্রসঙ্গে হামজা বলেন, ‘বাংলাদেশের অগ্রযাত্রায় কাজ করে চলা দেশের নাম্বার ওয়ান সিমেন্ট ব্র্যান্ড শাহ্‌ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি যুক্ত হয়েছি। আশা করি এই পথচলা দারুণ হবে।’

ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির ফুটবলার হামজার বাংলাদেশ দলের হয়ে অভিষেক হয় গত মার্চে, ভারতের বিপক্ষে। ভুটানের বিপক্ষে গত ম্যাচে দেশের মাটিতে অভিষেকে গোলও করেন এই মিডফিল্ডার।

দেশের সর্বাধিক বিক্রিত সিমেন্ট শাহ সিমেন্ট প্রতিবার বেস্ট ব্র্যান্ড পুরস্কার জয়ী। এছাড়া সুপার ব্র্যান্ড পুরস্কারও জয় করেছে তারা।

বিজ্ঞাপন

পড়ুন: দুই ম্যাচ খেলতে দেশে আসলেন হামজা চৌধুরী

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন