কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষক জাহাঙ্গীর হোসেনের হাতে একই মাদ্রাসার বাংলা শিক্ষক খাইরুল ইসলামকে প্রকাশ্যে লাঞ্ছিতের বিচারের দাবিতে নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করেছেন অত্র কলেজের শিক্ষক সহ শিক্ষার্থীরা।রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় নীলফামারী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জহুরুল ইসলাম মিরাতের সঞ্চলনায় এ সময় বক্তব্য দেন,নীলফামারী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো: সোলায়মান আলী,অর্থনীতি বিভাগের প্রভাষক কৃষ্ণ চন্দ্র অধিকারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহবায়ক মেহেদী হাসান আশিক, অত্র কলেজের শিক্ষার্থী নাজমুল ইসলাম প্রান্তর,ইমদাদুল হক মিলন সহ অনেকে।
এ সময় তারা অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান
পড়ুন:কিশোরগঞ্জে হামের সংক্রমণ বৃদ্ধি কাল থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি
দেখুন:সংকটে ওয়ান ব্যাংক, সমন্বয়ক বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক
ইমি/


