বিজ্ঞাপন

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কাল থেকে টানা ১২ দিনের ছুটি

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা ছুটি শুরু হচ্ছে রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি স্কুল ও কলেজগুলোতে এই ছুটি চলবে ৭ অক্টোবর পর্যন্ত।

তবে এর সঙ্গে যদি কর্মদিবসের মধ্যে ৮ ও ৯ অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার) দুদিনের ছুটি নেওয়া হয়, তাহলে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সর্বোচ্চ ১৬ দিনের টানা ছুটির সুযোগ তৈরি হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে: সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দুর্গাপূজার ছুটি থাকবে ৯ দিন

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ছুটি থাকবে ১২ দিন

তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে মাত্র ২ দিন

প্রাথমিক বিদ্যালয়ের ছুটির শুরুর দিন আনুষ্ঠানিকভাবে ২৮ সেপ্টেম্বর হলেও, তার আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় বাস্তবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৬ সেপ্টেম্বর থেকেই ছুটিতে যাচ্ছে। এ হিসাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১২ দিনের ছুটিতে থাকছে। আগামী ৮ অক্টোবর থেকে ছুটি শেষে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে যথারীতি ক্লাস শুরু হবে।

সরকারি চাকরিজীবীদের জন্য বাড়তি সুযোগ

এদিকে পূজার মূল দিনগুলোর মধ্যে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে এবং ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সরকারি ছুটি। এরপর ৩ ও ৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরাও টানা ৪ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। চাইলে ৩০ অক্টোবর (মঙ্গলবার) বা ৫ অক্টোবর (রোববার) ছুটি নিলে টানা ৫ দিন ছুটি কাটাতে পারবেন তারাও। পরিবার নিয়ে ঘুরে আসার একটি সুবর্ণ সুযোগ হতে পারে।

বিজ্ঞাপন

পড়ুন : ১২ দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ নির্দেশনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন