বিজ্ঞাপন

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ছাত্রদল নেতা রাব্বি দল থেকে বহিষ্কার

ধর্ষন মামলায় আটক ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোরের চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে সংগঠন থেকে বহিষ্কার করেছে যশোর জেলা ছাত্রদল।

বিজ্ঞাপন

আজ রবিবার জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যশোর জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আরাফাত হোসেন রাব্বিকে প্রাথমিক সদস্য পদসহ সকল ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব মো. শাহ নেওয়াজ ইমরান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

জানা যায়, চৌগাছায় এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে দেওয়ার কথা বলে চৌগাছা শহরে নিয়ে যান রাব্বি। পরে কৌশলে তাকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী অসুস্থ হয়ে পড়েন এবং নিজ বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ রাব্বিকে গ্রেপ্তার করে।

পড়ুন:ফের মোদির বাসভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন