বিজ্ঞাপন

শিশুদের মস্তিষ্ক একেবারে সাদা কাগজের মতো

শিশুদের সঠিকভাবে মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া। তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, খেলাধুলা ও নৈতিক শিক্ষার সমন্বয়েই একজন শিশু পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে ওঠে।

বৃহস্পতিবার দুপুরে আখাউড়া উপজেলার গ্রীন ভ্যালি স্কুলে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাপসী রাবেয়া বলেন, “শিশুদের মস্তিষ্ক একেবারে সাদা কাগজের মতো। সেখানে যা লেখা হবে, সেটিই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই ছোটবেলা থেকেই তাদের সঠিক দিকনির্দেশনা দিতে হবে, যেন জীবনের পথে তারা ভুল পথে না যায়।” তিনি আরও বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিমেল খান, আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক তাসলিমা হাসান খান, নাগরিক টিভির আখাউড়া প্রতিনিধি জুটন বনিক, কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু এবং যমুনা টিভির আখাউড়া প্রতিনিধি মো. মহিউদ্দিন মিশু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিভাবক হুমায়ুন রহমান নয়ন। আলোচনা শেষে ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা সমাজের নানা অসংগতি ও সচেতনতামূলক বিষয় তুলে ধরে। এর মধ্যে ‘একটি গাছের আর্তনাদ’ বিষয়টি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বিজ্ঞাপন

পড়ুন : একুশ বছর পর নিখোঁজ ছেলের সন্ধান, বাবার অশ্রুতে ফিরে পাওয়ার আনন্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন