বিজ্ঞাপন

আর্মি অফিসারের সাথে বাগদান সারলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

জনপ্রিয় সংগীতশিল্পী তানজীব সারোয়ার জীবনের নতুন পথে পা রাখলেন। তিনি সাবা সানজিদা রহমানের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। গায়ক শনিবার (১১ অক্টোবর) নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ সুখবরটি জানিয়েছেন এই গায়ক। খবরটি প্রকাশের পর থেকেই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।

বিজ্ঞাপন

বাগদান সম্পন্ন করলেন কণ্ঠশিল্পী তানজীব সারোয়ার। কনে একজন সেনা কর্মকর্তা, নাম সাবা সানজিদা রহমান।

তানজীব তার ফেসবুক পোস্টে লিখেছেন, সাবা সানজিদা রহমানের সঙ্গে বাগদান সম্পন্ন করলাম। তানজীব সারোয়ার ২০১১ সালে তার প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’ প্রকাশের মাধ্যমে সংগীতজগতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেন। এরপর ২০১৪ সালে বের হয় দ্বিতীয় অ্যালবাম ‘মেঘবরণ’ এবং ২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে প্রকাশিত হয় তৃতীয় অ্যালবাম ‘হৃদমোহিনী’।

‘হৃদমোহিনী’ অ্যালবামের সব গানের কথা ও সুর করেছেন তানজীব নিজেই, আর সংগীতায়োজনে ছিলেন প্রত্যয় খান, সাজিদ সরকার, আনিক আহমেদ, বিবেক মজুমদার ও তানজীব সারোয়ার।

এ ছাড়া অ্যালবামের জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘মিথ্যা শিখাইলি’ ও ‘চলনায়’-এর ভিডিওচিত্র ইউটিউবে প্রকাশিত হয় এবং ব্যাপক সাড়া ফেলে। ‘মেঘও মিলনে’ গানের জন্য তানজীব সারোয়ার শ্রোতাদের মাঝে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। এখন বাগদানের খবরে ভক্তদের ভালোবাসায় আবারও আলোচনায় এই সংগীতশিল্পী।

পড়ুন : ‘সোলজার’ লুকে ধরা দিলেন শাকিব খান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন