গাজীপুরের শ্রীপুরে চুরি মামলার এজাহারনামীয় ৩ চোরসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার( ২৩ অক্টোবর) রাতে মাওনা চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মনিরের নেতৃত্বে এসআই শাহিন আলম সঙ্গীয়ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, রাসেল (২৮), পিতা: হযরত আলী, রাসেল (২৬), পিতা: শফিকুল ইসলাম, আলাউদ্দিন (৪০), পিতা: মুতুজ আলী এবং দুলাল (৬৮), পিতা: রাশিদ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর আলম বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। আসামিদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
পড়ুন : তোষকের নিচে পুলিশের লুণ্ঠিত কার্তুজ রেখে শুয়ে ছিলেন যুবক, অভিযানে গ্রেপ্তার
বিজ্ঞাপন


