ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দুই দিনব্যাপী সাক্ষাৎকার শেষে ৩৬ জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
বিএনপির মনোনীতদের তালিকায় স্থান পেয়েছেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। তিনি ২০১৩ সালে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন।
নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও ন্যায়বিচারের দাবিতে এক দশকের বেশি সময় ধরে সক্রিয় থাকার ফলে তুলি জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে মানবাধিকার আন্দোলনের পরিচিত মুখ হয়ে উঠেছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন সানজিদা ইসলাম তুলি। তবে ওই নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আরমান ১৫ হাজার ৮৫৭ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তিনি ৯৬ হাজার ৭৮৪ ভোট পান, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী তুলি ধানের শীষ প্রতীক নিয়ে পান ৮০ হাজার ৯২৭ ভোট।
পড়ুন: সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ
আর/


