বিজ্ঞাপন
পাইপলাইনের জরুরি সংস্কার করার জন্য শুক্রবার (২৯ নভেম্বর) থেকে দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে বলা হয়েছে, জরুরি সংস্কার কাজের জন্য শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা মানিকগঞ্জ, ধামরাই, নবীনগর, সাভার, আশুলিয়া ও তৎসংলগ্ন এলাকার বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকদের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।

এছাড়াও টঙ্গী এলাকার গ্রাহকসহ জয়দেবপুর মহাসড়কের পিএসআইজি ডিসিএফ লাইনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে।
গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এনএ/
আরও পড়ুন: খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা অবরোধ
দেখুন: সিএনজির তীব্র সংকট, পাম্পে অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা
বিজ্ঞাপন


