কাশিমপুরে অবৈধ মেলা, হাইভোল্টেজ তারের পাশে ঝুঁকিপূর্ণ রাইড

গাজীপুর মহানগরের কাশিমপুরের ৬ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে মেলা পরিচালনার অভিযোগ উঠেছে। মেলায় বসানো হয়েছে বিভিন্ন ধরনের রাইড। তবে এসব রাইডের নিরাপত্তাব্যবস্থা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে রাইডের পাশেই রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তার। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

মেলায় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের সমাগম ঘটছে। বিভিন্ন রাইডে চড়ছেন দর্শনার্থীরা। কিন্তু রাইডগুলোর নিরাপত্তাব্যবস্থা, পরিচালনার অনুমোদন এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের আশঙ্কা, হাইভোল্টেজ বৈদ্যুতিক তারের কাছাকাছি রাইড পরিচালনার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। কোনো দুর্ঘটনা ঘটার আগেই মেলার বৈধতা যাচাই এবং রাইডগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

জননিরাপত্তার স্বার্থে মেলার অনুমোদন, বৈদ্যুতিক তার থেকে নিরাপদ দূরত্ব এবং রাইড পরিচালনার উপযুক্ততা যাচাই করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

বিজ্ঞাপন

পড়ুন : শ্রীপুরে যুবলীগের মিছিল, ৮ জন আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন