সরবরাহকারী কোম্পানিগুলোর গাফিলতির কারণেই জ্বালানির সংকট সৃষ্টি হয়েছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার (২ মে) রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, জ্বালানি সংকট যেটি দেখা দিয়েছিল, তার মূল কারণ ছিল তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতি। জ্বালানি সচিবের নির্দেশনাও অনেক ক্ষেত্রে সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি।
তিনি আরও দাবি করেন, পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইনের পেছনে ‘কৃত্রিম’ কারণ ছিল। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। আমাদের লোকজনও ঠিকভাবে কাজ করতে পারলে এই লাইন থাকত না।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গত ২০ বছর ধরেই মেগা বাজেট হচ্ছে। তবে প্রশ্ন হলো, গবেষণায় কত টাকা দেওয়া হচ্ছে। যে দেশ গবেষণায় পিছিয়ে থাকে, তারা অন্যের ওপর নির্ভরশীল থাকতে বাধ্য হয়।
পড়ুন: জলাবদ্ধতা যাতে না হয়, সে জন্য খালগুলো খনন করছে সরকার : প্রধানমন্ত্রী
আর/


