বিজ্ঞাপন

সাংবাদিক হারুনউর রশিদ’র মৃত্যুতে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের শোক

দৈনিক যায়যায়দিন পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি ও মায়ার টিভি অনলাইন পেইজের কন্টেন ক্রিয়েটর এবং ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন উর রশিদের অকাল মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) সকাল আনুমানিক সকাল ৬টার দিকে নিজ বাড়িতে বুকে ব্যাথা হলে পরিবার থাকে হাসপাতালে নিয়ে গেলে হার্ডের সমস্যা বা (হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা জানালে দ্রুত চিকিৎসার জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৫ বছর। তিনি চার ছেলে ও এক কন্যা সন্তানের জনক। তিনি পরিবারে স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
শুক্রবার বাদ আসর তাজপুর কদমতলা বরায়া শাহী ঈদগাহ মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ জানান, ব্যক্তিজীবনে হারুন উর রশিদ ছিলেন অত্যন্ত সাদাসিধে একজন পরিশ্রমী ও সৎ চরিত্রের মানুষ।
তার মৃত্যুতে বিশ্বনাথ মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সাংবাদিক মহল মনে করছেন, তার মৃত্যুতে স্থানীয় সংবাদ অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

পড়ুন:মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

দেখুন:‘ঋণ খেলাপি’ নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন