দুদকের দায়ের করা পাঁচটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী এবং অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। তারা জানান, যদিও খায়রুল হক জামিন পেয়েছেন, তবে তার বিরুদ্ধে আরও দুটি মামলা চলমান রয়েছে, তাই তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।
এর আগে, ৮ মার্চ, বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ চারটি মামলায় জামিন মঞ্জুর করেছিলেন। পরে, ১১ মার্চ, দুদকের একটি মামলায়ও জামিন পান তিনি। তবে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের জন্য আপিল বিভাগে আবেদন করে। এর মধ্যে, নিম্ন আদালতে আরও দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত বছরের ২৪ জুলাই, রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ।
পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
আর/


